শুধু মানুষের যে ক্যান্সার হয় তা কিন্তু না।কংক্রিট এর ও ক্যান্সার হতে পারে। শুনতে একটু ভিন্ন শুনালেও ঘটনা সত্যি। অদক্ষ হাতে নির্মান কিংবা অসতর্কতার ফলে কংক্রিট এর ও ক্যান্সার হতে পারে।
আর কংক্রিট ক্যান্সার কংক্রিট স্ট্রাকচার এর জন্যে খুবই মারাত্নক ধরনের একটা সমস্যা ।আমাদের একটা সাধারন বিশ্বাস হচ্ছে, কংক্রিট কখনই ধ্বংস বা নষ্ট হয় না আর এই অন্ধ বিশ্বাস এর কারনেই বেশি সমস্যা দেখা দেয় । কংক্রিটে কম বেশী বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। কংক্রিট ক্যান্সার তাদের মধ্যে অন্যতম একটা সমস্যা।
সাধারনত Concrete এ এধরনের সমস্যার উপদ্রব দেখা দেয় যখন Ground Level এ বা এর কাছাকাছি Concreting করা হয়ে থাকে । কংক্রিট ক্যান্সার স্ট্রাকচার এ বড় ধরনের ক্ষতি সাধন করতে সক্ষম।যদি এটা সঠিক সময়ে সঠিক নিয়মে মেরামত করা না হয় ।
কংক্রিট ক্যান্সার কি ?
কংক্রিটে কোনভাবে যদি পানি ঢুকে কিংবা ব্যাপক ভাবে মশ্চার এর সংস্পর্শে আসে তবে কংক্রিট এর অভ্যন্তরীন স্টিল রিনফোর্সম্যান্ট(রড) ফুলে যায় এবং কংক্রিট এ ক্র্যাক দেখা দেয়। এটাই কংক্রিটের ক্যান্সার তবে অন্যান্য কারনেও কংক্রিট ক্যান্সার হতে পারে।
কি কি কারণে কংক্রিট এ ক্যান্সার হতে পারে??
কংক্রিট এ ক্যান্সার এর কারণ
১. প্রধান কারণ হচ্ছে, Concrete এর মধ্যে পানির অনুপ্রবেশ । যেটা Steel Reinforcement এ গিয়ে মিশে এবং Corrosion এর সৃষ্টি করে থাকে । একবার Steel এ Corrosion দেখা দিলে তা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে এবং এটা আস্তে আস্তে সমস্ত কংক্রিটকে ধ্বংস করে দেয় । Steel এ Corrosion দেখা দিলে Concrete এ Cracks এর সৃষ্টি হয়ে থাকে এবং Concrete এর অখন্ডকারী গুনকে ধ্বংস করে দেয় এবং কংক্রিট বিভিন্ন ভাবে বিভক্ত হয়ে আস্তে আস্তে খুলে পড়তে থাকে ।
২. Chemicals Reaction এর কারণেও এটা ঘটতে পারে । যদি দুই বা ততোধিক Metal Plate কে খুবই কাছাকাছি স্থাপন করা হয়ে থাকে ।
৩. যদি কোন Concrete এ ক্ষারীয় পদার্থের পরিমান বৃদ্ধি পেয়ে থাকে তবে এটা বিক্রিয়া করে Star-Shaped Cracks এর সৃষ্টি করে থাকে । এবং এই Crack থেকে অতি সহজেই পানি ভিতরে প্রবেশ করে Reinforcement Steel এ Corrosion সৃষ্টিতে সক্ষম হয়ে থাকে ।
কি কি সমস্যা দেখা দিলে বুঝবেন যে আপনার Building এ Concrete Cancer এর মত মারাত্মক সমস্যা হতে পারে
=========================================
• কংক্রিট ফ্লোরে বা কংক্রিট খসে পড়া,আবরন সৃষ্টি হওয়া
• কংক্রিটে ক্র্যাক দেখা দেওয়া.
• কোন কারন ছাড়াই মরিচার দাগ দেখা দেওয়া
• কংক্রিটের ফিনিশিং সার্ফেস এ বাবলের মত সৃষ্টি হওয়া
• কংক্রিট স্ল্যাব বা ওয়ালে লিক হওয়া
সমাধান
•দেখা যাচ্ছে যে Concrete Cancer এর ক্ষেত্রে রিনফোর্সমেন্টের মরিচা পড়া টা একটা বড় ভূমিকা পালন করে । তাই স্ট্রাকচার কে মরিচা মুক্ত রাখতে হবে ।
•যদি বিল্ডিং এর কোথাও কংক্রিট ক্যান্সার দেখা দেয় তবে তা এডমিক্সার ব্যাবাহার বা এক্সপার্ট দের সহযোগিতায় নির্মূল করতে হবে । তারপর Waterproofing করে পরবর্তীতে যেন এমন সমস্যা না হয় সেদিক থেকে মুক্ত রাখতে হবে ।
•পর্যাপ্ত ওয়াটার প্রুফিং করতে হবে গ্রাউন্ড সার্ফেস বা অন্যান্য ক্ষেত্রে
•বাড়ি নির্মানের ক্ষেত্রে এক্সাপার্ট দের সহযোগিতা নিতে হবে
Author: S M Hasnat Jamil / Catagory: Structural Design / 11 April, 2020 / 1100 views