
ডিপিসি (DPC)
ইটের গাথুঁনির ভিত্তি তল পর্যন্ত উঠার পর তার উপর দেয়াল নির্মাণের আগে মাটি হতে উঠে আসা আদ্রতা নিরোধের জন্য যে স্তর দেওয়া হয় তাকে ডিপিসি/আর্দ্রতারোধক স্তর বলে। একে ইংরেজিতে বলে Damp proof course / DPC।
ডিপিসি এর প্রয়োজনীয়তা
১। ভুমি থেকে জলীয় অংশ উপরে উঠে দেওয়ালকে স্যাঁতসেঁতে করে দেয়। ডিপিসি স্তর তা প্রতিরোধ করে।
২। আর্দ্রতার কারণে ইটের গাঁথুনি, প্লাস্টার, চুনকাম, রঙ ইত্যাদি ভঙ্গুর হয়ে পড়ে যা ডিপিসি দ্বারা রক্ষা পায়।
৩। দালানের পৃষ্ঠদেশ সব সময় শুকনো রাখতে ডিপিসির ভূমিকা গুরুত্তপুর্ণ।
৪। পানি বা আর্দ্রতা উঠার কারণে দালানের স্থায়িত্ব কমে যায়। স্থায়িত্ব বৃদ্ধির জন্য ডিপিসি কার্যকর ভূমিকা পালন করে।
৫। বসবাসের স্থানকে অস্বাস্থ্যকর হওয়া থেকে রক্ষা করে।
ডিপিসি এর জন্যে ব্যবহৃত উপাদান সমূহের মধ্যে রয়েছে
১। গরম বিটুমিন
২। প্লাস্টিক শিট
৩। ধাতব শিট
৪। বিশেষ ধরণের ইট
৫। মর্টার এক্রিলিক নির্ভর পলিমার
৬। সিমেন্ট কনক্রিট
নির্মাণ পদ্ধতি
নিচের যেকোন উপায়ে ডিপিসি তৈরি করা যেতে পারে
১। গরম আলকাতরা বা বিটুমিনে ইট ডুবিয়ে, সেই ইট দিয়ে একটি স্তর গাঁথুনি করা যেতে পারে।
২। দেওয়াল গাঁথার পূর্বে ভিত্তি বা প্লিন্থ লেভেল এর উপর ১ঃ৩ অনুপাতে সিমেন্ট অ বালির মসলা ১৯ সেঃমিঃ পুরু একটি আস্তরন দেওয়া হয়। এ মসলার প্রতি ব্যাগ সিমেন্টে ১ থেকে ২.৫ কেজি "পাডলো" মিশিয়ে দিতে হবে।
৩। ছোট আকারের খোয়া দিয়ে ১ঃ২ঃ৪ অনুপাতে ২.৫ সেঃমিঃ থেকে ৪ সেঃমিঃ পুরু কনক্রিটের আস্তরণ আগের নিয়মে দেয়া যেতে পারে। এ ক্ষেত্রেও "পাডলো" মিশাতে হবে।
৪। গরম আলকাতরা বা বিটুমিনের প্রলেপের উপর পলিথিন কাগজ বিছিয়ে আর্দ্রতা নিরোধক করা যায়।
৫। কনক্রিটের সাথে কিছু রাসায়মিক যৌগ যথা এলকেলাইন সিলিকেট, এলুমিনিয়াম সালফেত, ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করেও ডিপিসি তৈরি করা যায়।
ঢালাই এ সিমেন্ট, বালি ও খোয়ার হিসাব
Rokib Uddin / Suggestion / 12283 views
Rokib Uddin / Structural Design / 1499 views
Damp Proof Course for Building
S M Fazle Rabbi / Suggestion / 1450 views
Saidur Rahman / Idea / 1447 views
Diagonal Crack in Concrete Beam
Saidur Rahman / Structural Design / 1397 views
S M Hasnat Jamil / Structural Design / 1122 views
কংক্রিটের মিশ্রণ ও আনুপাতিক ব্যবহার
Saidur Rahman / Structural Design / 1081 views
S M Fazle Rabbi / Idea / 935 views
Mostafizur Rahman / Idea / 816 views
Use of Brick Chips and Stone Chips
S M Hasnat Jamil / Suggestion / 785 views
Author: S M Fazle Rabbi / Catagory: Suggestion / 10 June, 2020 / 1451 views