
কনক্রিটে পানি এবং সিমেন্টের অনুপাত কত হওয়া উচিৎ?
বাড়ি তৈরির সময় মসলা বা কনক্রিটে কি পরিমাণ পানি ব্যবহার করা উচিৎ তা একটা সাধারণ প্রশ্ন। এই অনুপাত কে ইঞ্জিনিয়ারিং ভাষায় বলা হয় water-cement ratio ।কনক্রিটে পানির ওজনের সাথে সিমেন্টের ওজনের অনুপাত কেই water-cement ratio বলা হয়। আন্তর্জাতিক নিয়মানুসারে ছোট কাজের জন্য water-cement ratio ০.৪ থেকে ০.৬ এর ভেতরে হয়া উচিৎ।
পানি যত বেশি ব্যবহার করা হবে কনক্রিটের প্রবাহ তত ভাল হবে, অর্থাৎ রাজমিস্ত্রি খুব সহজে এটা নিয়ে কাজ করতে পারবে। বিভিন্ন রকম সরু জায়গায় সহজেই কনক্রিট পৌঁছাতে পারবে। কিন্তু একই সাথে কনক্রিটের শক্তি কমে যাবে। একই ভাবে যদি পানি কম ব্যবহার করা হয় তখন কনক্রিটের শক্তি ঠিক থাকবে কিন্তু এটাকে নিয়ে কাজ করা কঠিন হয়ে পরবে। এইজন্যে সঠিক অনুপাতটি অনেক জরুরী। সাধারণ ভাবে ০.৪২ অনুপাতের জন্য ১ ব্যাগ সিমিন্টে ২১ লিটার পানি ব্যবহার করা হয়।
খুব সহজে কাজকে এগিয়ে নেয়ার জন্যে অনেক ক্ষেত্রে রাজমিস্ত্রিদের কে বেশি পানি ব্যবহার করতে দেখা যায়। এতে চূড়ান্ত পর্যায়ে শক্তি কমার সাথে সাথে অন্য একটি গুরুত্বপূর্ণ ত্রুটি দেখা যায়, যাকে ইংরেজিতে Segregation বলা হয়। এর ফলে কনক্রিট এর মিশ্রন থেকে বালি ও খোয়া আলাদা হতে থাকে। এছাড়াও কনক্রিটে সংকচন ও ফাটল দেখা দিতে পারে।
যেহেতু পানি বেশি ব্যবহার করলে সমস্যা, আবার কম ব্যবহার করলেও সমস্যা এই উভয় সংকট নিরসনের জন্য admixer (Superplasticizer) আবিষ্কৃত হয়েছে। কনক্রিটের মিশ্রনে এটি ব্যবহার করলে কম পানিতে এমন মিশ্রন তৈরি করা সম্ভব যেটি দ্বারা সহজেই কাজ করা যায়, আবার বেশি পানির ফলে যে অসুবিধা ছিল তা কাটিয়ে উঠা সম্ভব হয়।
Water-cement ratio বের করার জন্যে খুব সহজ একটি পরীক্ষা রয়েছে। এটিকে slump test বলে।
ঢালাই এ সিমেন্ট, বালি ও খোয়ার হিসাব
Rokib Uddin / Suggestion / 12286 views
Rokib Uddin / Structural Design / 1501 views
Damp Proof Course for Building
S M Fazle Rabbi / Suggestion / 1451 views
Saidur Rahman / Idea / 1449 views
Diagonal Crack in Concrete Beam
Saidur Rahman / Structural Design / 1399 views
S M Hasnat Jamil / Structural Design / 1124 views
কংক্রিটের মিশ্রণ ও আনুপাতিক ব্যবহার
Saidur Rahman / Structural Design / 1082 views
S M Fazle Rabbi / Idea / 936 views
Mostafizur Rahman / Idea / 817 views
Use of Brick Chips and Stone Chips
S M Hasnat Jamil / Suggestion / 786 views
Author: S M Hasnat Jamil / Catagory: Suggestion / 02 May, 2020 / 547 views